Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। গজারিয়া  গুয়াগাছি ইউনিয়ন শিমুলিয়া গ্রামে  বৃহস্পতিবার (১১ ই ডিসেম্বর) দিবাগত রাত দুইটার সময়, ডাকাতির প্রস্তুতির সময় জনতার হাতে ৩ ডাকাতকে অস্ত্রসহ আটক করে স্থানীয় লোকজন।

পরে গজারিয়া থানা পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। আটককৃতদের কাছ থেকে কাছ থেকে ২১টা কাটুজ, ৩ টা রামদা, ২০ টা ককটেল ও ৬ টা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

আটক ৩ ডাকাতরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার হাঁপানিয়া গ্রামের জসিম বেপারী ছেলে রাসেল (৩০), ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের হানিফার ছেলে লোকমান ৩৫ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবুহানিফ (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, তাদের আটক করা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।