Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে তিশান বাড়ৈ (২) নামে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মোল্লাহাট সীমান্তবর্তী কালোনী গ্রামে বাড়ির পাশের নালুয়া নদীর খালে পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহত তিশান ওই গ্রামের সন্তোষ বাড়ৈর ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে অসাবধানতাবশত তিশান বাড়ির পাশের খালের দিকে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে খালে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিশানকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বাড়ির পাশের খোলা জলাশয়ে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিশুদের জন্য ঝুঁকি বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।