Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সাবেক মেম্বার শহিদুল ইসলাম টুপের দাফন সম্পন্ন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ডিসেম্বর ১২, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (বড় দুর্গাপুর) সাবেক মেম্বার ও আশাশুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম টুপ (৭২) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বড় দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম শহিদুল ইসলাম টুপ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মহিব্বুল্লাহ সিদ্দিকী। জানাজার আগে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, প্রাক্তন শিক্ষক মাওলানা আবুল কাশেম, মরহুমের পুত্র মেরিন ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, স্থানীয় গুণীজন, আত্মীয়-স্বজনসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।