ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মো. সাগর হোসেন (২৩) নামে এক ভুয়া পুলিশকে আটক পরে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের কোর্ট পাড় থেকে তাকে স্থানীয়রা আটক করে। এ সময় সাগর নিজেকে পুলিশ দাবি করে বিভিন্ন জায়গায় প্রতারণা করছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান। পরে তাকে কোতয়ালী থানা পুলিশের সোপর্দ করা হয়েছে।
পুলিশ পরিচয়ে আটককৃত মো. সাগর হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার খুর উয়েরপাড় এলাকার রোমান ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

