Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ আদালতের মূল ফটকে ককটেল সদৃশ বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের মূল ফটকের সামনে দুইটি ককটেল সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো শহরজুড়ে বিরাজ করছে আতঙ্ক। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে আদালত এলাকার প্রধান ফটকের সামনেই এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানান, রাত ৯টার কিছু পর মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা আদালতের সামনের সড়কে দুইটি বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, “এটা ককটেল কি না আমরা এখনো নিশ্চিত নই। তবে গান পাউডারের মতো কিছু একটা ছিল।”

তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ঘটনার পর থেকে আদালতপাড়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।