Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হামলার প্রতিবাদে বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা বিএনপি।

‎শনিবার(১৩ ডিসেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা শেষে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রাহাতের মোড়ে এসে শেষে হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ জাকির হোসেন,সরদার অহিদুল ইসলাম পল্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার,জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল সহ জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।