Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাদী ও এরশাদকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি 
ডিসেম্বর ১৩, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

শরীফ ওসমান হাদী ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও ভোটাধিকারকে ভূলুণ্ঠিত করার গভীর ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের বিচার না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।