Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
ডিসেম্বর ১৩, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়ক এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবরোধ করেছে এলাকাবাসী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী জানায়, সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়ক এবং গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে এলাকাবাসী, স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা অংশগ্রহণ করেন। পরে তারা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বডি ফ্যাশন ও আইসিএল কারখানার সিও সাব্বির আহমেদ জানান, নাওজোর এলাকায় নিরাপদভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের কোন ব্যবস্থা নেই। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার ঘটছে। অনেক শ্রমিক ও স্থানীয় লোকজন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে এবং আহত হচ্ছে।

সড়ক দুর্ঘটনা এড়াতে এবং প্রাণ বাঁচাতে নাওজোর ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি ফুটওভার ব্রিজ খুবই জরুরি। এ ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এলাকাবাসী নাওজোর এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করে। পরে তারা নিজেরাই মহাসড়ক থেকে সরে যায়। এ সময় প্রায় ১০-১৫ মিনিট মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।