মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসায় নবগঠিত পরিচালনা কমিটির পরিচিত সভা ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি এবং মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ শাহনুর জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুৎ কুমার দাস। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে উপবৃত্তি ও মেধাবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের আরও মনোযোগী করে তোলে এবং ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. গোলাম আজম সাবু, বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মওলানা নজরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, প্রধান শিক্ষক মো. নাসিরুল ইসলাম বুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারা, আদর্শ কারিগরি ও টেকনিক্যাল বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহসভাপতি মো. মাহামুদুন নবী ডাবলু, মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলী এবং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান সুমন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও মেধাবৃত্তির চেক ও সনদ বিতরণ করা হয়।

