Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) কচুয়া উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিকদার মশিউর রহমান মুক্তার সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার।

সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমাতে পরিকল্পিতভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এসব সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক ডাকুয়া অলিউর রসুলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক আল মামুন মুক্তি, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল আরমান, সদস্য সচিব শামীম হাসান রাবু, বিএনপি নেতা বেদারউদ্দিন ডাকুয়া, সরদার শাহনেওয়াজ, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, রিয়াজুল ইসলাম, শেখ সুজন, লিওন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সরদার নাহিদ, কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিমেল খানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।