Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই গ্রামের বছিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে ‘রহমানের দোকানের মোড়’ এলাকায় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহিদ গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ সাংবাদিকদের জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।