Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে যুবলীগ নেতা বাবুল গ্রেপ্তার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে আওয়ামী যুবলীগ নেতা মোঃ হামিদুর রহমান বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে মধুখালী সদর হাসপাতালের সামনে থেকে মধুখালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মধুখালী থানায় তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা ছিল না।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই মোঃ রুস্তুম আলী জানান, ৫ আগস্ট ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় বাবুল মিয়াকে আটক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) তাকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাবুল মিয়া ফরিদপুর চিনিকলে একজন মৌসুমী শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।