Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন। সভায় বক্তব্য রাখেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানসহ অন্যান্যরা।

আলোচনা সভা সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মহিবুল্লাহ মনু। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।