Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

যশোর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত চৌধুরী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সজীব (২৪) গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর দুটোর দিকে যশোর-খুলনা মহাসড়কের বকচর বিহারি কলোনি এল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজ চৌধুরী ছেলে। দুর্ঘটনায় আহত তার বন্ধু সজীব একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

আহত সজীব জানান, মণিহার করিম পাম্প থেকে তেল ভরে দুই বন্ধু রাজারহাটের দিকে জিক্সার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বকচর বিহারি কলোনি এল মার্কেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে মেরে দিলে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।

পথচারীরারা নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাহুল দেব ঘোষ জানিয়েছেন, উদ্ধারকারীরা মৃত অবস্থায় আরাফাতকে হাসপাতালে আনেন। সজীবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।