Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হেমায়েত শেখ।

অভিযোগে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ লুৎফর রহমান উপজেলার শ্রীফলতলা গ্রামের মোঃ হেমায়েত শেখের পুত্র মোঃ ইয়াসিন শেখকে ভুল বুঝিয়ে একটি ব্যাংক একাউন্ট খোলান।

এরপর তার ওই চেক বই থেকে স্বাক্ষরিত তিনটি চেকবই কৌশলে নিয়ে নেন লুৎফর রহমান। পরবর্তীতে ওই চেকের উপর ৬লক্ষ টাকা লিখে পাওনা টাকা দাবি করে বাগেরহাট বিঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ইয়াসিন মূলত দিনমজুরি ও একজন ভ্যান চালক। তাদের এই উপার্জন ছাড়া আর কোনো আয়ের উৎস নেই। তাদের সরলতার সুযোগ নিয়ে লুৎফর রহমান এমন অপকর্ম করেছেন বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে দোষীকে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক হওয়ায় আমাকে জমি দিবে মর্মে তারা আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন। কিন্তু এখন জমিও দিচ্ছে না আর টাকাও ফেরত দিতে চাইছে না। প্রতিকার চেয়ে আমি বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি। আদালত যে সিন্ধান্ত দিবে আমি সেটা মেনে নিবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।