Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, জামায়াত নেতা আফতাব উদ্দীন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমসহ অন্যান্যরা।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো. মইনুল ইসলাম, আলাউদ্দীন জোয়াদ্দার, মো. শফিউদ্দীন, মো. শাহাজান, আব্দুল জলিল, লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।