দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, দৌলতপুর থানার নবাগত ওসি আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানা তুহিন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন ও সিনিয়র সাংবাদিক এম এ রাজ্জাক।
দৌলতপুর উপজেলা প্রশাসনের অয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

