Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার মিরপুরে ৭ দফা দাবীতে রেলপথ অবরোধ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশনে স্টেশন মাষ্টারের পদায়ন, স্টেশনের সংস্কার করে পুর্নাঙ্গনুপে চালু সহ ৭ দফা দাবীতে মিরপুর রেল স্টেশনে রেল পথ অবোরোধ করা হয়।

মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সহস্রধিক সাধারন মানুষ এই কর্মসুচিতে অংশ নেয়।

এসময় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এবং রাজশাহী থেকে খুলনা গামী মহানন্দা ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।

মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম জানান, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কতৃপক্ষের অবহেলার করনে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। তাছাড়া দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয়না।

আমরা এ বিষয়ে রেলওয়ের কতৃপক্ষের সাথে বার বার কথা বলেও কোন লাভ হওয়ায় অজকের এই কর্মসূচী। দাবী পুরন না হলে আরো কঠোর কর্মসুচি গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন। পরে রেলওয়ে উর্দ্ধতন কতৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।