আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি অব্যাহত রয়েছে। ছয় দফা দাবিতে তারা ধারাবাহিকভাবে দীর্ঘ ১৭ দিন ধরে এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এখানে নেতৃত্ব দেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা
সভাপতি -মোঃ মোশারফ হোসেন।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক- এস,এম নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক – সাজু হোসেন, সদস্য -আসাদুজ্জামান, রমেশ কুমার সাহা, মোঃ মনিরুজ্জামান মনির, আবু রাশেদ খান, আব্দুর শহীদ স্বাস্থ্য পরিদর্শক ( ইনচার্জ) বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরা জেলা সমন্বয পরিষদের সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, গত ২৯ নভেম্বর থেকে কর্মবিরতি চলছে। ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
দাবিগুলো হচ্ছে -১৪তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, নিয়োগবিধি সংশোধন, ইন- সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

