Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সাংবাদিক কন্যার মেডিকেলে চান্স

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার মনিরামপুর প্রতিনিধি এবং সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন দুষ্টু’র একমাত্র কন্যা মমশাদ হোসেন অর্থী এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

রোববার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে এ সাফল্য অর্জন করে অর্থী। তার মা মনিরামপুর বাধাঘাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুম মনিরা এ প্রতিবেদককে জানান, শিক্ষাজীবনের শুরু থেকেই অর্থী মেধার স্বাক্ষর রেখে আসছে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সে বৃত্তি লাভ করে। পরে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং মনিরামপুর মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করে।

অর্থীর এ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে মনিরামপুর প্রেসক্লাবের সদস্য মনোয়ার হোসেনের একমাত্র ছেলে সিফাত আহমেদ সিয়ামও এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সেও তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।