Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন:তোজাম্মেল সভাপতি, মাহবুব সাধারণ সম্পাদক

মেহেরপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে পঞ্চমবারের মতো তোজাম্মেল আযম (দৈনিক যুগান্তর) এবং সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো মাহবুব চান্দু (মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহসভাপতি পদে নাসের চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে এ সিদ্দিকী শাহীন, কোষাধ্যক্ষ পদে তৃতীয়বারের মতো বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন নির্বাচিত হন। এছাড়া গণযোগাযোগ সম্পাদক পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি তোফায়েল হোসেন, দপ্তর সম্পাদক পদে এশিয়ান এজ প্রতিনিধি মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি সান প্রতিনিধি ড. আমানুর আমান, ভোরের কাগজ প্রতিনিধি মর্তুজা ফারক রুপক, আমার সংবাদ প্রতিনিধি সিরাজুজ্জো পাভেল এবং দৈনিক কালবেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি।

নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ক্লাবের ১১টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি একেএম আনোয়ারুল হক কালু এবং সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।