Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল।

সভায় জেলা পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণ, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।