Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।

বুধবার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক বাবুল আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সাইফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রণজিৎ দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত, একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, নায়েবে আমির অধ্যাপক আহসান হাবিব লিটন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর হোসেন, প্রভাষক নার্গিস খাতুন, প্রভাষক ফারুক হোসেন, শিক্ষক সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদা খাতুনসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমেই একটি জাতি বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সাইফুল আলম বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে এসে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তির সঠিক ব্যবহারই স্মার্ট বাংলাদেশ গঠনের মূল ভিত্তি।”

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।