Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বজ্রপাতে গাছ কাটার শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চিতলমারী
এপ্রিল ১৬, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

চিতলমারীতে বজ্রপাতে শান্ত শেখ (২০) নামে এক গাছ কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই ইউনিয়নের গাংপাড় গ্রামের দবির শেখের ছেলে। আহত এছিন মীর (২৫) বড়বাড়িয়া মৃত্তিপাড়া গ্রামের হাবিল মীরের ছেলে।

গাছের মালিক হাবিল মীর জানান, বৃহস্পতিবার দুপুরে বড়বাড়িয়া সিকদারপাড়া গ্রামে একটি সিরিজ গাছ কাটার সময় বৃষ্টি ও বজ্রপাতে শান্ত শেখ জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার ছেলে এছিন মীরও আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।