Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা উদ্বোধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করার পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং নতুন প্রজন্মের মেধা বিকাশে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মেলায় মুন্সীগঞ্জ জেলার উপজেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলা,কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে জুনিয়র,সিনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে প্রকল্প উপস্থাপন,কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, পুলিশ সুপার,মুন্সীগঞ্জ এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।