Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টিকাদান ক্যাম্পেইন সফলে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার জনস্বাস্থ্য সুরক্ষায় ও শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভাটি আয়োজিত হয়।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), UNICEF, PATH ও Gavi-এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ক্যাম্পেইনটি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন জনাব ডা. কামরুল জমাদ্দার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।