Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩৭ লক্ষাধিক টাকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ’’ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৪.৩০টায় বিজিবি’র টহল দল অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২ হাজার ৫৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

একইদিন রাত ২টায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে ২৬ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।

অপরদিকে বুধবার রাত সাড়ে ১১টায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ৮ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।

একই সময়ে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে ১ হাজার ০৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৭০ পিস ইয়াবা এবং ১০ বোতল মদ উদ্ধার করে।

এছাড়াও একইদিন রাত আনুমানিক ৮.৩০ টায় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১ হাজার ৫৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১ হাজার ৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৭ লক্ষ ২১ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে কিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।