ঝিনাইদহ প্রতিনিধি
শৈলকুপায় চা বাকি না দেওয়ায় রক্তক্ষয়ি সংঘর্ষে মহিলা সহ ১০জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক দশটায় দিকে শৈলকুপা পৌরসভার খালধারপাড়ায় এ ঘটনাটি ঘটে ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টায় খালধার পাড়ার রিপন নামের এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে শাহজাহান আলী নামের এক চায়ের দোকানে চা খেতে আসে।
দোকানদার শাহজাহান আলী রিপনের চা বাকি না দেওয়ায় উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় সংঘর্ষে উভয় গ্রুপের মহিলাসহ ১০ ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকূপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দোকানদার শাহজাহান আলি জানান রিপন আমার দোকানে আজ সকাল আনুমানিক ১০টার দিকে চা বাকি খাওয়ার জন্য আসে আমি তাকে চা বাকি না দেওয়ার কারনে এই ঘটনা ঘটেছে।
এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান চা বাকি দেওয়া নিয়ে নিয়ে ক্রেতার সাথে দোকানদারের মারামারির ঘটনা ঘটেছে শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

