Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা অভিযোগের প্রতিবাদে কাঁঠালিয়া উপজেলা বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বিএনপি’র দুর্নাম ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহাল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মামুন আর রশিদ হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ এপ্রিল শনিবার বেলা ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ হাওলাদার-তিনি জানান, আমি ছাত্র রাজীনতি থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত আছি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বিএনপি’র দলীয় সমর্থন নিয়ে চেঁচরীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দেওয়ায়। আমার বিরুদ্ধে চেচরীরামপুর ইউনিয়নের একটি কু-চক্রী মহল গুজব জড়িয়ে ষড়যন্ত্র করে আসছে।

ওই মহলটি হনুফা বেগম নামের এক নারীকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদা ও জমি দখলের অভিযোগ করছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয় এ মহালটি সরকার ও বিএনপি’র ভাবমূর্তি নষ্ট এবং স্থানীয় এমপি’র এপিএস এর সুনাম ক্ষুন্ন করার জন্য এসব করছে। আমি প্রশাসনের কাছে এ অভিযোগের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফসহ দলীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।