Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় এসএসসি ছাত্রী অপহরণ, থানায় অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরন করেছে এইচএসসি পরীক্ষার্থী। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সুমন সরদারের মেয়ে ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলছি বছরের এসএসসি পরীক্ষার্থী সামিয়া আক্তার দোলাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কালুপাড়া গ্রামের মাসুম মোল্লার ছেলে এইচএসসি পরীক্ষার্থী আবিদ মোল্লা।

এমনকি দোলার ছবি ব্যবহার করে এআই দিয়ে বিভিন্ন ধরনের টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে সমাজে তাদের সুনাম ক্ষুন্ন করেছে। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দোলার ভাড়াটিয়া বাসার নিচ থেকে ১৭ এপ্রিল রাত সাড়ে ১১টায় সাদিয়া আক্তার দোলাকে অপহরণ করে নিয়ে যায় এইচএসসি পরীক্ষার্থী আবিদ মোল্লা।

এঘটনায় ছাত্রীর পিতা সুমন সরদার বাদী হয়ে গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত দায়ের করেন।

এব্যাপারে থানার এসআই সমীর বিশ্বাস লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, আমরা ছেলে ও মেয়ের সন্ধ্যান পেয়েছি। উদ্ধারের জন্য চেষ্টা চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।