Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ১২শ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

যশোর প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ মিরাজ দফাদার (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মিরাজ দফাদার যশোর শহরের নাজির শংকরপুর এলাকার সাদেক দারোগার মোড়ের মৃত নওয়াব আলী দফাদারের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্বপাড়ায় বসবাস করতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে করে চৌগাছা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে শহরের দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মুজাহিদ ভিলা নামক একটি বাড়ির সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় সন্দেহভাজন মিরাজ দফাদার ঘটনাস্থলে পৌঁছালে তার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।