Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগের মুখে স্টেনোটাইপিস্ট প্রত্যাহার, ৩ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগের নির্দেশ

Link Copied!

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের কারনে প্রত্যাহারের পর শরিয়তপুরে বদলী করা হয়েছে। রবিবার বিভাগীয় কার্যালয় (ঢাকা বিভাগ) এর কার্যালয় থেকে আদেশে তাকে বদলী করা হয়েছে। আদেশে বদলীর কারণ হিসাবে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে।

বদলীর আদেশ পত্রের বরাতে জানা যায়,
ঢাকা বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য ঢাকা) এর পরিচালক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা: জমির মো: হাসিবুস সাওার স্বাক্ষরিত বদলীর আদেশে বলা হয়েছে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। উক্ত সময়ে বদলীকৃত স্থানে যোগদানে ব্যর্থ হলে ৪র্থ দিন অব্যাহত পেয়েছেন বলে গণ্য হবে।

স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের বদলী আদেশে সাংবাদিক মহলে স্বস্তি ফিরেছে। তবে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের দাবী স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের অবৈধ সম্পদের বিষয়ে ও দূর্নীতি দমন কমিশনের তদন্ত হওয়া জরুরি। এছাড়াও সে যেন আবার কোন আইনের মারপ্যাচে মুন্সীগঞ্জে বদলী হয়ে আসতে না পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।