সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তিন শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে রাজিং স্টার সোশ্যাল ক্লাব।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর বাজারে ক্লাবের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. শরিফ হক। প্রধান অতিথি ছিলেন মো. শাহ আলম শেখ।
ক্লাবের সাধারণ সম্পাদক জানকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদিম মাদবর, ভজন দাস, রিপন কুন্ডু, বিকাশ দাস, মামুন আহমেদ, বিপুল মোল্লা, তপন শেখ ও দুলাল দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উৎসব উপলক্ষে উপহার হিসেবে বস্ত্র পেয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

