Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও পণ্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩৭ লক্ষাধিক টাকার আসামিবিহীন মাদক, ম্দকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ’’ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠে শনিবার দিবাগত রাত ১.৪০টায় বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। একই দিন আনুমানিক রাত ২টায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

এছাড়াও আজ রোববার দুপুর ১২.১৫টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর বাস স্ট্যান্ডে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী আলহাজ্ব এন্টারপ্রাইজ বাসে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়াও শনিবার দিবাগত রাত আনুমানিক ১.৪৫ টায় কাজীপুর বিওপির টহল দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৭ লক্ষ ৪০ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।