Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ঘরে ঢুকে বিএনপি কর্মীকে গুলি

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বকুল হোসেন (৪০) নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে ঘরে ঢুকে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

আহত বকুল হোসেনের চাচা ও কলেজ শিক্ষক জালাল উদ্দিন অভিযোগ করেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লার সমর্থকরা বাড়িতে ঢুকে বকুল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে তা বকুলের পেটে বিদ্ধ হয়। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও তাকে কুপিয়ে জখম করা হয়।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় বকুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জালাল উদ্দিন আরও জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত জাতীয় সংসদ নির্বাচনে বকুল হোসেনসহ পরিবারের সদস্যরা উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর পক্ষে কাজ করেন। ওই নির্বাচনে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী ছিলেন নুরুজ্জামান হাবলু মোল্লা। সেই রাজনৈতিক বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

তবে এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত বকুল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।