Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: যশোরে স্পিকার হাফিজ উদ্দিন

যশোর প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, “ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে।” তিনি বলেন, বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন রাজনৈতিক প্রভাবের মধ্যে ছিল, যা এখন থেকে বেরিয়ে আসা জরুরি।

শনিবার (২৩ মে) যশোরের শামস-উল-হুদা অ্যাকাডেমিতে ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী এই আয়োজনে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলার অংশ নেয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

স্পিকার বলেন, এখানে এসে শিশুদের দেখে তিনি তারুণ্যের দিনগুলোতে ফিরে গেছেন। যশোর তার প্রিয় শহর উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি যশোর ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেছিলেন এবং এখানেই দীর্ঘদিন কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, শামস-উল-হুদা অ্যাকাডেমির মতো উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠান বাড়লে বাংলাদেশ ফুটবলে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। ভালো খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণের জন্য বিদেশেও পাঠানোর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও উপস্থিত ছিলেন এবং অ্যাকাডেমির কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ থেকেই ভবিষ্যতের ফুটবল তারকারা উঠে আসবে।

দিনশেষে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।