Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান পরিচালনা করে পোড়াদহ রেল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি কুষ্টিয়া মিললাইন রেলগেট অতিক্রম করার সময় ঈদের প্যান্ডেলের জন্য নির্মাণাধীন গেটের ওপর থাকা শ্রমিকরা ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে দ্রুত রেল পুলিশের কাছে খবর পৌঁছায়।

পরে পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

পোড়াদহ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।