Nabadhara
ঢাকারবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জেলা ক্রীড়া অফিসের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ১১, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় জেলা ক্রিড়া অফিসের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ পুকুরে জেলা ক্রিড়া অফিসের আয়োজনে ক্রীড়া অধিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রণালযয়ের ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২০২৩ এর আওতায় জেলার লোহাগড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদরাসা ও ক্রীড়া ক্লাবের বাছাইকৃত (বালক- বালিকা) প্রতিযোগীদের অংশ গ্রহণে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতারের চারটি ইভেন্টে বালক- বালিকা মোট আটটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগার আলী।

জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গ্রন্থাগারেরর লাইব্রেরিয়ান তাজুল ইসলাম। সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী-অভিভাবকসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।