Nabadhara
ঢাকারবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ডিবির অভিযানে মাদকসহ নারী আটক

Link Copied!

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) আজ রবিবার দুপুরে বিশ্বস্ত ও গোপন সংবাদ সুত্রে দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ ঝর্ণা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে।

খবর নিয়ে জানা যায় ধৃতা নারী যশোরের বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এসএম আশরাফুল আলম নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হকের নির্দেশে রবিবার দুপুরে সার্কিট হাউজের সামনের রাস্তায় খুলনা থেকে বরিশালগামী পরিবহনে অভিযান চালিয়ে এই নারীকে আটক সহ উপস্থিত যাত্রীদের মোকাবিলায় জব্দ তালিকামতে উক্ত ৪৫ বোতল ফেনসিডিল জেলা গোয়েন্দা পুলিশ উদ্ধার করে। ডিবি পুলিশের পুলিশ পরির্দশক সুরেশ চন্দ্র হালদারের নেতৃত্বে এ সময়ে নারী পুলিশ সদস্যরা যাত্রী ঝর্ণা বেগমের পা ও শরীরের বিশেষ ভাবে রাখা ৪৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

ধৃতা ঝর্ণা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। পরে উক্ত মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।