নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির ৮৫ নং চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রাতের আধারে কর্তন করেছে দূবৃর্ত্তরা। গতকাল শুক্রবার সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী বালা সংবাদ পায় তার বিদ্যালয়ের সামনে থাকা বিভিন্ন প্রকার ফলজ গাছ কেটে ফেলেছে।
তিনি ওই সময় বিদ্যালয়ে এসে দেখতে পান বেলগাছ,বাতাবী লেবু গাছসহ আরো বিভিন্ন প্রকার ফলজ গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। গাছগুলি তিন বছর যাবত ফল দিচ্ছিলো যা স্কুলের কোমল মতি ছাত্র-ছাত্রীরা খায়। এঘটনায় চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী বালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন কুমারের সংগে কথা হলে তিনি বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেব।

