বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে এক কৃষকের দুটি গাভীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উজেলার শিবপুর ইউনিয়নের বাড়বাক গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতি গ্রস্থ কৃষক বৈধ মহন্ত জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে গোয়াল ঘর থেকে আতালে খড় কুটা দিয়ে গাভী দুটি বেধে রেখে আসি। সকাল ১০টার দিকে প্রচন্ড বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আতালে বজ্রপাত পড়ে দুটি গাভি মারা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

