Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় শারদীয় দূর্গাপুজা উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পালন উপলক্ষে প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কামঠানা রক্ষাচন্ডি সার্বজনিন মন্দির চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগার আলীর সভাপতিত্বে এবং পরীক্ষিত শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, ধর্ম যার যার উৎসব সবার । সকল শ্রেনীর মানুষ মিলে মিশে শান্তি পূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপুজা পালন করবেন। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, জেলা আনছার কমান্ডার বিকাশ চন্দ্র দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম কবির হোসেন, উপজেলার ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, ওসি তদন্ত হারান পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি গৌতম কুমার দেওয়ান, প্রভাষক রনজিত টিকাদার, শিক্ষক পঙ্কজ কুমার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।