Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ১৪৮ মন্দিরে এমপি শেখ হেলালের আর্থিক অনুদান প্রদান

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
অক্টোবর ৪, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজামন্ডম পরিদর্শন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে চিতলমারী উপজেলার ১৪৮ টি দুর্গা মন্দিরে আর্থিক অনুদান ও শারদী শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার পরিদর্শন কালে প্রত্যেক মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা, অবনী মোহন বসু, প্রচার সম্পাদক সোয়েল মোল্লা, ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগ আহŸায়ক শেখ নজরুল ইসলাম, চিতলমারী ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সি, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারণ সম্পাদক রবীন হীরা, বড়বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আজগার মোল্লাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।