বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, দুর্গাপূজা হলো সার্বজনীন উৎসব।ধর্ম যার যার ,উৎসব সবার, এই নীতিতে বিশ^াসী বাঙালীরা আজও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দুর্গাপূজার উৎসবে গোটা বাংলাদেশ আনন্দে মেতে উঠেছে। সবার উপস্থিতিতেই শারদীয় দুর্গাপূজা পরিনত হয়েছে সার্বজনীন উৎসবে। বর্তমান বৈশি^ক সংকটের মধ্যেও জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতুত্বের কারনে দেশের মানুষ আজও অনেক ভাল আছে। একারনে শেখ হাসিনা নেতৃত্বে আমরা একাত্ম খাকলে, যে কোন সংকট মোকাবেলা করে বিজয় আমরা আনবই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আজ কচুয়া উপজেলার সার্বজনীন শারদীয় দূর্গাপূজা মন্ডপ-২০২২ পরিদর্শন কালে শেখ সারহান নাসের তন্ময় এম পি এ কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল বিকালে উপজেলা আওয়ামীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুৃষ্ঠিত পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এবছর কচুয়া উপজেলায় শান্তি শৃখলা পরিবেশে ৪৩টি সার্বজনীন পূজা মন্ডপে শারদীয় সার্বজনীন দূর্গপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় তাদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ভুইঁয়া হেমায়েত উদ্দিন,শেখ সারহান নাসের তন্ময় এম পির একান্ত সহকারি এইচ এম শাহিন, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়,কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ মোস্তফিজুর রহমান ,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: ফকির নওরোসুজ্জামান লালন,উপজেলা যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর, যুগ্ম আহবায়ক সুজন দিদার সুজন, উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি এ্যাডঃ দিলীপ মল্লিক,সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা,আওয়ামীলীগ নেতা বিমল কৃষ্ণ দত্ত, কৃষকলীগ সভাপতি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,সাধারন সম্পাদক ছালাম মল্লিক,শ্রমিকলীগ সভাপতি খান সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সেখ ছাদিকুল ইসলাম,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, চেয়াম্যান নকীব ফয়সাল অহিদ, আওয়ামীলীগ নেতা সেখ কামরুল ইসলাম, মৃনাল কান্তি মৈত্র, সেখ মো: আউব আলী, বিকাশ চন্দ্র বৌদ্ধ, ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর, যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম সজিব সহ যুগ্ম আহবায়কবৃন্দ, মহিলা যুবলীগের তানিয়া আক্তার নাহার,সম্পাদিকা আফছানা মিমি, সেচ্ছাসেবকলীগের সভাপতি সেখ সুমন,সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, তাঁতীঁলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম, মৎস্যলীগর সভাপতি শিকদার রিপন সহ উপজেলা আওয়ামীলীগের সকল সদস্য ও সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদক ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ বিশিস্ট মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদক।উপজেলার প্রতিটি পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদকের কাছে গিয়ে সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপজেলার সকল সার্বজনীন দূর্গাপূজা মন্ডপের খোঁজ খবর নেন ও বিভিন্ন পূজা মন্ডপের সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন।

