Nabadhara
ঢাকারবিবার , ৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুবদল, স্বেচ্চাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ১৯ আগষ্ট দাউদপুরের জিন্দা এলাকায় এক সামাজিক অনুষ্ঠানে,এবং রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজতে বিএনপির অঙ্গ সংগঠন,যুবদল, স্বেচ্চাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর রবিবার সকালে উপজেলার ইছাখালী এলাকায় স্বেচ্ছাসেবকদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি আবু মোঃ মাসুম। এ সময় তারা তাদের বক্তব্যে ছাত্রলীগের বর্বরোচিত হামলা ও মামলায় প্রতিবাদ জানিয়ে বলেন, যতই হামলা ও মামলা হোক বিএনপির আন্দোলন থামানো যাবে না। রক্ত দিয়ে হলেও গণতন্ত্র উদ্ধার করবো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।