বাগেরহাটের চিতলমারীতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে নতুন জীবন পেল ১২ পরিযায়ী পাখি।আজ ররিবার সকাল ১০ টার দিকে খাসেরহাট বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায় জনৈক পাখি শিকারীর কাছ থেকে পাখি গুলোকে ক্রয় করেন।
এ সময় ক্রয়কৃত পাখি গুলোর মধ্যে কয়েকটি পাখি অসুস্থ থাকায় তাদের নিজ হাতে সেবা যত্ন করে খোলা আকাশে অবমুক্ত করেণ। একই সাথে ওই শিকারীকে পাখি শিকার থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিকল্প কাজ করার অনুরোধ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

