Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাটের কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।“দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশ গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম।অনুষ্ঠানে বক্তৃতা করেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মনি শংকর পাইক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক,প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার,মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ মোসা:নাজমুন্নাহার,তথ্য আপা বিজয়া লোপা,কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ নাছির উদ্দিন,ধোপাখালী ইউনিয়ন চেয়ারম্যান মকবুল হোসেন,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাঃ পংকজ কান্তি অধিকারী,রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমা আক্তার,কচুয়া এপির বিপ্লব মন্ডল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এছাড়াও এদিন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্মমৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।