মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাটে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে আজ। এই দিনটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১০টায় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাথে ফায়ার সার্ভিসের মনোজ্ঞ উপস্থাপনায় মহড়া অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণভাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। সভায় অন্যান্যদেরর মধ্যে আলোচনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির,১৬ নং খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়। দুর্যোগে উদ্ধার কার্যক্রমের মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ ও অন্যান্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

