Nabadhara
ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় গার্ডার ব্রীজ নির্মানে ব্যপক অনিয়মের অভিযোগ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া ও আইচগাতী গ্রামের মধ্যবর্তী নলিয়া খালের ওপর নির্মিত গার্ডার ব্রীজ নির্মানে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার শেখ খায়রুল আলম ও কালিয়া এলজিইডি অফিসের বিরেুদ্ধে। এদের যোগসাজশে ৪ কোটিরও অধিক মূল্যের ব্রীজটি গোড়া থেকেই ত্রুটিপূর্ণভাবে গড়ে উঠছে।

১৪ অক্টোবর (শুক্রবার) সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের শুড়কি ও বালু দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে সিসি ঢালাই চলছে। এ সকল অনিয়মের ছবি ও ফুটেজ নিতে গেলে এলজিইডি অফিসের প্রতিনিধি সাংবাদিকদের বাঁধা দেন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে অফিস অবগত আছে। তবে ইটের শুড়কি খারাপ হলেও সমস্যা নেই বলে তিনি জানান। বিষয়টি ভিডিওতে বলতে বললে তিনি এড়িয়ে গিয়ে ঠিকাদারের প্রতিনিধিকে দেখিয়ে দেন এবং তিনিও বিষয়টি এড়িয়ে যান। এছাড়া তিনি নিজের নাম লিখন বলে পরিচয় দিয়ে সাংবাদিকদের বিভ্রান্তও করেন। অবশেষে এলজিইডি অফিস সুত্রে জানা যায় উনি এলজিইডি অফিসের সুপারভাইজার গাজী সালাউদ্দিন। নম্বরবিহীন ইটের শুড়কি ব্যবহার করা এবং ১ঃ৩ঃ৬ হিসাবে মাল দেওয়ার কথা থাকলেও সেখানে ১ঃ৫ঃ৮ হিসাবে মাল দেওয়া হচ্ছে বলে ব্রীজে কর্মরত শ্রমিকেরা জানান।

স্থাণীয় কয়েকজন মুরব্বীরা জানান, শুরুতেই অনিয়মের কারণে ব্রীজের স্থায়ীত্ব নিয়ে জনমনে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।
এ বিষয়ে ঠিকাদার শেখ খায়রুল আলমের সাথে তার মুঠোফোনে কথা বলে জানা যায়, ৪ কোটিরও অধিক মুল্যের কাজটি তিনি ৩ কোটি ৭০ লক্ষ টাকায় সাব কন্টাকে নিয়েছেন। আগামী বছরের অক্টোবর মাসে কাজটি শেষ করার কথা রয়েছে। সিজিন শেষ হওয়ায় ভাটা মালিকরা ২ নম্বর শুড়কি এক নম্বর বলে চালিয়ে দিচ্ছে। এ ছাড়া সিসি ঢালাইয়ের ওই অংশটুকু সিডিউলে নেই বলেও তিনি জানান।
এ দিকে ২০১৫ সাল থেকে একই অফিসে কর্মরত এলজিইডির উপ- সহকারী প্রকৌশলী সরদার ময়নুল ইসলাম তথ্য না দিয়ে সাংবাদিকদের মিষ্টি খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন।
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রনব কুমার বল ব্রীজের সিডিউল ও বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে এক অপরের পাশে থাকার বিষয়ে কথা বলে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।