Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এস এম সুলতানের জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২১, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে তিনদিনব্যাপী ‘সুলতান উৎসব’ এর দ্বিতীয়দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, শিল্পী ডিডি মল্লিক, মুন্সী আসাদুর রহমান, শুভ সরকারসহ অনেকে।

শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫৩০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। এর মধ্যে শূন্য থেকে প্রথম শ্রেণি পর্যন্ত ক বিভাগ, দ্বিতীয় থেকে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত খ বিভাগ, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত গ বিভাগ এবং অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ঘ বিভাগ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

এদিকে, জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বিকেলে (২২ অক্টোবর) নড়াইলের চিত্রা নদীতে ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।